Posts

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে ইইউ'র অস্বীকৃতি

Image
প্রতিকী ছবি  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু জবাবে ইইউ বলেছে যে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। তবে নির্বাচন পূর্ব সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে দুইজন নির্বাচন বিশেষজ্ঞ পাঠাবে সংস্থাটি।  এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কাউকে প্রভাবিত করা হবে না। আইন মেনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তারা স্বাগত জানাবে।  ইইউ ব্রাসেলস কার্যালয় গত ২৭ সেপ্টেম্বর বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এক চিঠিতে জানিয়েছে, বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করবে না  ইইউ।  কিন্তু দুই সদস্যের একটি ইলেকশন এক্সপার্ট দল পাঠানো হবে। যারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ করবেন এবং  সুপারিশ করবেন।  সংস্থাটি চিঠিতে আরও বলেছে, এই দুজন বিশেষজ্ঞ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, সিভিল সোসাই...

দৈনিক অধিকার -এ প্রতিনিধি নিয়োগ চলছে

বিভিন্ন জেলা উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি প্রতিবেদক নিয়োগ চলছে জাতীয় দৈনিক খবরের কাগজ   "দৈনিক অধিকার" - এ। গণমাধ্যমটির মানবসম্পদ বিভাগ আগামী ১ অক্টোবরের মধ্যে সারাদেশের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গণমাধ্যম "দৈনিক অধিকার"- এর অনলাইন সংস্করণ ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেতে শুরু করেছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক অধিকারের নিয়োগ প্রক্রিয়ার এই ধাপ। দৈনিক অধিকার -এ প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিন্সেস ডায়ানার জন্য আজও কাঁদে মানুষের মন!

নীল চোখ, ছোট চুল এবং মনোমুগ্ধকর হাসি এই বর্ণনা যেই মানুষের ছিল তিনি মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন। তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে, আজ ২০ বছর অতিবাহিত হলেও তার জীবনের কথাগুলো জানার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে। তার মৃত্যু আজও এক রহস্য। যে বিশেষ ব্যক্তির কথা বলছি, তিনি হচ্ছেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্য ‘প্রিন্সেস ডায়ানা’। ১৯৬১ সালের ১ জুলাই ব্রিটেনের স্যান্দ্রিংহামে ডায়ানার জন্ম হয়। তিনি মা-বাবার সবচেয়ে ছোট সন্তান ছিলেন। ডায়ানা যখন ছোট ছিলেন তখনই তার পিতামাতার মাঝে বিবাহবিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর ডায়ানা প্রায়ই নর্থাম্পটনশায়ার ও স্কটল্যান্ডে ভ্রমণ করতেন। তার চেহারা ছিল অনিন্দ্য সুন্দর। নীল চোখ নারী-পুরুষ সবাইকে সমভাবে আকৃষ্ট করত। চোখ দু’টো ছিল মায়ামমতায় ভরা।  প্রিন্সেস ডায়ানার জন্য আজও কাঁদে মানুষের মন!

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জানা গিয়েছে তিনি তখন মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সোহাগ। দুর্ঘটনায় পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় বন্ধুদের সাথে দেখা করে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় সোহাগ। নিহত সোহাগের বন্ধু শুভ সরকার জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে গেন্ডারিয়া এলাকায় যাওয়ার সময় ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা সোহাগ। ঘটনাস্থলের ঠিক পিছনে একটি সিএনজিতে ছিলাম আমরা। পরে দ্রুত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত পাঁচ

গাইবান্ধার পলাশবাড়ী সড়কে  শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন পাঁচজন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় ঘটে। তাৎক্ষনিকভাবে গ্রামবাসীর সাহায্যে আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত পাঁচ

বিশ্বের সেরা কোচ : মরিনহো

কোচিং ক্যারিয়ারে সময়টা ভালো যাচ্ছে না হোসে মরিনহোর। প্রিমিয়ার লিগে গেল সপ্তাহে মঙ্গলবার নিজেদের মাঠে টটেনহ্যামের কাছে ৩-০ হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম তিন ম্যাচে দুই হার, বিগত ২৬ বছরে লিগে এটিই ইংলিশ জায়ান্টদের সবচেয়ে বাজে শুরু। হোম ম্যাচে কোচিং ক্যারিয়ারে মরিনহোর সবচেয়ে বড় পরাজয়ও এটি। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে আগে ঘটেনি। দলের এমন বাজে অবস্থায়ও মরিনহোর বিশ্বের সেরা কোচ হিসেবে নিজেকে দাবি করেন!  ৫৫ বছর বয়সী মরিনহো বলেন, ' একমাত্র কোচ হিসেবে আমিই ইতালিয়ান, স্প্যানিশ ও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছি। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ম্যান ইউ রানার্স-আপ হয়েছে। ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় রেড ডেভিলদের। নিজেদের দ্বিতীয় স্থান পাওয়াকেও গ্রেট অর্জন হিসেবে দেখেন মরিনহো।  বিশ্বের সেরা কোচ : মরিনহো

বঙ্গবীর এম, এ, জি ওসমানীর শততম জন্মদিন

যার নাম বাদ দিলে আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস রচনাই অসম্পূর্ণ হয়ে যাবে তিনি হলেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ও প্রথম সেনাপ্রধান এম, এ, জি ওসমানী । আজ এই বঙ্গবীরের শততম জন্মদিন। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবা খান বাহাদুর মফিজুর রহমানের কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিলো দয়ামীর। তার মায়ের নাম ছিল জুবেদা খাতুন।  এম, এ, জি ওসমানী ১৯৩৯ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেন।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত পার হয়ে ভারতে চলে আসেন। ১৯৭১ সালে ১১ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম. এ. জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন৷ ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ওসমানী`র নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের ‘সেক্টর কমান্ডার’...