দৈনিক অধিকার -এ প্রতিনিধি নিয়োগ চলছে
বিভিন্ন জেলা উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি প্রতিবেদক নিয়োগ চলছে জাতীয় দৈনিক খবরের কাগজ "দৈনিক অধিকার"- এ। গণমাধ্যমটির মানবসম্পদ বিভাগ আগামী ১ অক্টোবরের মধ্যে সারাদেশের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গণমাধ্যম "দৈনিক অধিকার"- এর অনলাইন সংস্করণ ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেতে শুরু করেছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক অধিকারের নিয়োগ প্রক্রিয়ার এই ধাপ।
Comments
Post a Comment