জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে ইইউ'র অস্বীকৃতি
প্রতিকী ছবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু জবাবে ইইউ বলেছে যে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। তবে নির্বাচন পূর্ব সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে দুইজন নির্বাচন বিশেষজ্ঞ পাঠাবে সংস্থাটি। এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কাউকে প্রভাবিত করা হবে না। আইন মেনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তারা স্বাগত জানাবে। ইইউ ব্রাসেলস কার্যালয় গত ২৭ সেপ্টেম্বর বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এক চিঠিতে জানিয়েছে, বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করবে না ইইউ। কিন্তু দুই সদস্যের একটি ইলেকশন এক্সপার্ট দল পাঠানো হবে। যারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ করবেন এবং সুপারিশ করবেন। সংস্থাটি চিঠিতে আরও বলেছে, এই দুজন বিশেষজ্ঞ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, সিভিল সোসাই...