ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জানা গিয়েছে তিনি তখন মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সোহাগ।
দুর্ঘটনায় পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় বন্ধুদের সাথে দেখা করে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় সোহাগ।
নিহত সোহাগের বন্ধু শুভ সরকার জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে গেন্ডারিয়া এলাকায় যাওয়ার সময় ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা সোহাগ। ঘটনাস্থলের ঠিক পিছনে একটি সিএনজিতে ছিলাম আমরা। পরে দ্রুত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

Comments

Popular posts from this blog

দৈনিক অধিকার -এ প্রতিনিধি নিয়োগ চলছে

বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত পাঁচ