প্রিন্সেস ডায়ানার জন্য আজও কাঁদে মানুষের মন!
নীল চোখ, ছোট চুল এবং মনোমুগ্ধকর হাসি এই বর্ণনা যেই মানুষের ছিল তিনি মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন। তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে, আজ ২০ বছর অতিবাহিত হলেও তার জীবনের কথাগুলো জানার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে। তার মৃত্যু আজও এক রহস্য। যে বিশেষ ব্যক্তির কথা বলছি, তিনি হচ্ছেন ব্রিটেনের রাজ পরিবারের সদস্য ‘প্রিন্সেস ডায়ানা’।
১৯৬১ সালের ১ জুলাই ব্রিটেনের স্যান্দ্রিংহামে ডায়ানার জন্ম হয়। তিনি মা-বাবার সবচেয়ে ছোট সন্তান ছিলেন। ডায়ানা যখন ছোট ছিলেন তখনই তার পিতামাতার মাঝে বিবাহবিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর ডায়ানা প্রায়ই নর্থাম্পটনশায়ার ও স্কটল্যান্ডে ভ্রমণ করতেন। তার চেহারা ছিল অনিন্দ্য সুন্দর। নীল চোখ নারী-পুরুষ সবাইকে সমভাবে আকৃষ্ট করত। চোখ দু’টো ছিল মায়ামমতায় ভরা।
Comments
Post a Comment