বঙ্গবীর এম, এ, জি ওসমানীর শততম জন্মদিন
যার নাম বাদ দিলে আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস রচনাই অসম্পূর্ণ হয়ে যাবে তিনি হলেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ও প্রথম সেনাপ্রধান এম, এ, জি ওসমানী । আজ এই বঙ্গবীরের শততম জন্মদিন। তিনি ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবা খান বাহাদুর মফিজুর রহমানের কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিলো দয়ামীর। তার মায়ের নাম ছিল জুবেদা খাতুন।
এম, এ, জি ওসমানী ১৯৩৯ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত পার হয়ে ভারতে চলে আসেন। ১৯৭১ সালে ১১ এপ্রিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম. এ. জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন৷ ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার, ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
ওসমানী`র নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের ‘সেক্টর কমান্ডার’ হিসেবে এক একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেয়া হয়। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয়সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বিভিন্ন কাজ সাফল্যের সাথে পালন করেন তিনি।
Comments
Post a Comment