বিশ্বের সেরা কোচ : মরিনহো
কোচিং ক্যারিয়ারে সময়টা ভালো যাচ্ছে না হোসে মরিনহোর। প্রিমিয়ার লিগে গেল সপ্তাহে মঙ্গলবার নিজেদের মাঠে টটেনহ্যামের কাছে ৩-০ হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম তিন ম্যাচে দুই হার, বিগত ২৬ বছরে লিগে এটিই ইংলিশ জায়ান্টদের সবচেয়ে বাজে শুরু। হোম ম্যাচে কোচিং ক্যারিয়ারে মরিনহোর সবচেয়ে বড় পরাজয়ও এটি। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে আগে ঘটেনি। দলের এমন বাজে অবস্থায়ও মরিনহোর বিশ্বের সেরা কোচ হিসেবে নিজেকে দাবি করেন!
৫৫ বছর বয়সী মরিনহো বলেন, ' একমাত্র কোচ হিসেবে আমিই ইতালিয়ান, স্প্যানিশ ও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছি। ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ম্যান ইউ রানার্স-আপ হয়েছে। ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় রেড ডেভিলদের। নিজেদের দ্বিতীয় স্থান পাওয়াকেও গ্রেট অর্জন হিসেবে দেখেন মরিনহো।
Comments
Post a Comment