দল থেকে বাদ পড়লেন রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদো ভক্তদের জন্য দুঃসংবাদ। তারকা খেলোয়াড় রোনালদোকে বাদ দিয়েই উয়েফা নেশন্স কাপের জন্য দল ঘোষণা করলো পর্তুগাল। অবশ্য রোনালদোর বাদ দেওয়া কথা জানা গিয়েছিলো আগের থেকেই। রাশিয়া বিশ্বকাপ শেষে ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।
কোচ ফার্নান্দো সান্তোসের নতুন এই দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন জেদসন ফের্নানদেস, সের্জো অলিভেইরা, ক্লাওদিও রামোস ও পেদ্রো মেনেদেস।
তবে রোনালদোর দলে না থাকাটা বড় ক্ষতির কারণ দেখছেন কোচ সান্তোস। তিনি বলেন, 'রোনালদো দলের জন্য অনেক করেছে, দলের অনেক সাফল্যও এনে দিয়েছে। রাশিয়া বিশ্বকাপ শেষে নতুন করে সেপ্টম্বর থেকে নেশন্স লিগ শুরু হবে। আমার বিশ্বাস সে দলের সঙ্গেই থাকবে। দলের তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেবে। কারণ তার মত অধিনায়ক দলে খুব প্রয়োজন।'
চলতি বছরের জুলাইয়ে ১১২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে যোগ দেন।
'রোনালদো জুভেন্তাসে যোগ হয়েছেন এবং এটা তার একটি ভালো সিদ্ধান্ত' - যোগ করেন সান্তোস
Comments
Post a Comment