রোনালদোর সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন পগবা!
আগামী বছরের জানুয়ারিতে ফ্রান্স বিশ্বকাপ জয়ী দলের তারকা পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফিরে যেতে পারেন তার পুরনো ক্লাব জুভেন্তাসে। রোনালদোর সঙ্গে জুটি বাদতে যাচ্ছেন তিনি। এমন খবর প্রকাশ করেছে তুতোস্পোর্টস নামে ইতালীয় এক ক্রীড়া পত্রিকা। তাদের দাবি আগামী জানুয়ারিতে রোনালদোর সঙ্গে ইতালির তুরিনে পগবাকে দেখা যাবে।
চলতি বছরের জুলাইয়ে ১১২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এবার রোনালদোর সঙ্গে খেলতে দেখা যেতে পারে ফ্রান্স তারকা পগবাকেও।
২৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারের সঙ্গে গেল মৌসুম থেকে ম্যান ইউ কোচ হোসে মোরিনহোর সম্পর্কের অবনতি হয়। প্রায় ম্যাচেই বেঞ্চে বসে কাটাতে হয় ক্লাবটির সবচেয়ে দামি এই তারকার। পরবর্তীতে এ নিয়ে নিজের বিরক্তিও গোপন করেননি পগবা।
Comments
Post a Comment